সর্বশেষ

জাতীয়

হামে আরও ১৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৪৫

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৮৭ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে প্রাণ হারিয়েছেন আরও ৪৫৮ জন।

এ সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়েছেন আট হাজার ৭১৯ জন। এছাড়া, সন্দেহভাজন হাম রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।

এদিকে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৭ হাজার ৬১৯ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছেন।

অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ১৮০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহীতে ৮২ জন, সিলেটে ৫৩ জন, চট্টগ্রামে ৪৪ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩৪ জন, খুলনায় ২১ জন এবং রংপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন