সর্বশেষ

সারাদেশ

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিশুর মৃত্যু, আহত ৪

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নিহতরা হলো পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামানিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের আলমগীরের ছেলে আহম্মদ (৭)। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় একই পরিবারের সবুজ প্রামানিক, তার স্ত্রী মিতা খাতুন এবং সন্তান সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হন।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

অন্যদিকে, সোমবার বিকেলে একই মহাসড়কের মশিপুর গুচ্ছ গ্রাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে আহম্মদ নামে এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও ভটভটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন