সর্বশেষ

জাতীয়

ঈদের দিনেও বৃষ্টির আভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তি আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগামী পাঁচদিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে চারটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, এই বৃষ্টিপাতের কারণে আগামী বুধবার (২৭ মে) থেকে দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে খুলনা ও বরিশাল বিভাগের দু–একটি স্থানে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তবে এই সময়েও ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আগামী মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার (২৭ মে) থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। ওইদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে।

এছাড়া বৃহস্পতিবার (২৮ মে) ও শুক্রবার (২৯ মে), অর্থাৎ ঈদের দিন ও পরবর্তী সময়েও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পাঁচদিনের পরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
 

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন