সর্বশেষ

সারাদেশ

৫০ পিস ইয়াবাসহ কলাপাড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহাবুব প্যাদা ওরফে তুহিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত ফিরোজ প্যাদার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রির সময় নিজ বাড়ি থেকে মাহাবুব প্যাদাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

৩৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন