সর্বশেষ

সারাদেশ

মোংলা বন্দরের ২ হাজার ৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ২৫ মে, ২০২৬ ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোংলা বন্দরে কর্মরত ২ হাজার ৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে আগাম খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টায় মোংলা বন্দর বার্থ অ্যান্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে বন্দরের তিনটি পৃথক স্থানে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শ্রমিক-কর্মচারীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মানিক।

এ সময় বক্তারা বলেন, মোংলা বন্দরের অগ্রযাত্রা ও সাফল্যের পেছনে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি। তাদের নিরলস পরিশ্রমেই বন্দরের কার্যক্রম সচল রয়েছে। ঈদে শ্রমিকদের পরিবারে আনন্দ পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, পোলাওয়ের চাল, মশুর ডাল, তেল, চিনি, সাবান, লবণ, সেমাই ও প্যাকেটজাত দুধ।

শ্রমিক নেতারা জানান, বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে উৎসবের সময় শ্রমিকরা যাতে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, মাহবুবুর রহমান টুটুল, শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন দিদারসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।

উল্লেখ্য, মোংলা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে দিনরাত পরিশ্রম করে যাওয়া শ্রমিকদের সহায়তায় প্রতিবছরই বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলো।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন