সর্বশেষ

সারাদেশ

বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগরীর মোট ১ হাজার ৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

সোমবার (২৫ মে) বিকেল ৪টায় বরিশাল নগর ভবনের নগর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, শাহ আমিনুল ইসলাম আমিন ও হাবিবুর রহমান টিপুসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের শ্রম ও অবদানের স্বীকৃতি দিতেই ঈদ উপলক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের কল্যাণে বর্তমান প্রশাসন সবসময় আন্তরিক। নাগরিক সেবার মান উন্নয়নের পাশাপাশি কর্মীদের সার্বিক সহযোগিতায় সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
 
 

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন