সর্বশেষ

খেলা

বিসিবি নির্বাচন: ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক 

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২৫ মে, ২০২৬ ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে ভোটগ্রহণের আগেই অনেকটা নির্ধারিত হয়ে গেছে বেশ কয়েকটি পদের ভাগ্য।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আটজন পরিচালক।

সোমবার (২৫ মে) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর বিসিবির নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। কমিশন সূত্রে জানা গেছে, ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এখন কেবল দুটি বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রার্থিতা প্রত্যাহারের দিনে চট্টগ্রাম বিভাগ থেকে সরে দাঁড়ান ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম অপু। ফলে ওই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মঈন উদ্দিন চৌধুরী।

এ ছাড়া ঢাকা বিভাগ থেকে সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত এবং রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে ক্যাটাগরি-৩ (পাবলিক বিশ্ববিদ্যালয়, সাবেক অধিনায়ক ও সংস্থা) থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মো. আলমগীর।

২০০৫ সালে প্রথমবার বিসিবির পরিচালক নির্বাচিত হওয়া আলমগীর নাজমুল হাসান পাপনের প্রথম মেয়াদের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছিলেন।

এখন ভোট হবে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। খুলনা বিভাগের দুটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুছ সালাম। আর বরিশাল বিভাগের একমাত্র পদের জন্য লড়বেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী।

তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়েছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিকে ঘিরে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ক্লাব কাউন্সিলরদের এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৬ জন প্রার্থী।

এই তালিকায় রয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া প্রার্থীদের মধ্যে আছেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রব্বানী, ফৈয়াজুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম নাভিন, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, সাকিব আহমেদ সালাম এবং মেজর (অব.) ইমরোজ আহমেদ।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন