সর্বশেষ

সারাদেশ

সোনারগাঁয়ে ১৪৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ১৪৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সোমবার দুপুরে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের চলমান ভবন সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন কাজ ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সোনারগাঁ বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক জনপদ। সরকার আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আরও নান্দনিক ও আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্রে রূপ দিতে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রকল্পটির কাজ সম্পন্ন হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছে সোনারগাঁয়ের আকর্ষণ আরও বাড়বে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরার সুযোগও বিস্তৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সার্কেল এসপি দীপংকর ঘোষ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন