সর্বশেষ

সারাদেশ

লামায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫ যাত্রী

স্টাফ রিপোর্টার, বান্দরবান
স্টাফ রিপোর্টার, বান্দরবান

সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের লামা উপজেলায় যাত্রীবাহী একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

রবিবার (২৪ মে) বিকেল সাড়ে তিনটার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা বদুঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল হোসেন (৬০), যিনি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি লামা উপজেলার দিকে যাচ্ছিল। পথে ইয়াংছা বদুঝিরি এলাকার জীনামেজু অনাথ আশ্রম গেটের সামনে পৌঁছালে যানটি নিয়ন্ত্রণ হারায়। এরপর সিএনজিটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় চালক জামাল হোসেন ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং আরও পাঁচ যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত যাত্রীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন