সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা ও শিশু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণ, হত্যা এবং এক গৃহশিক্ষিকার হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (জুমার নামাজের পর) দুপুর ২টার দিকে শহরের শান্তিমোড়ে ‘সাধারণ ছাত্র-জনতা’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক সহিংস ঘটনার দ্রুত বিচার দাবি করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করেন, বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত হচ্ছে না।

একজন বক্তা তার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে জনআস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তিনি তুলে ধরেন।

নিহত গৃহশিক্ষিকার সন্তান সমাবেশে উপস্থিত থেকে প্রধান আসামির দেওয়া জবানবন্দিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন। তিনি বলেন, তার মা নির্দোষ ছিলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক অপরাধের প্রসঙ্গ টেনে বলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি আইন সংস্কারের আহ্বান জানান।

সমাবেশে আব্দুর রহিম, মুত্তাসিন বিশ্বাস, আব্দুল্লাহ আল হাদি, মাহিয়াম খান, পলাশ ও আলী আকবরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন