সর্বশেষ

সারাদেশ

গাজীপুরের বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস ও জৈবসার উৎপাদনের পরিকল্পনা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের বর্জ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পদে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ, গ্যাস এবং জৈবসার উৎপাদনের সম্ভাবনা নিয়ে চীন ও ফিনল্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার প্রবেশপথে অবস্থিত বর্জ্য ডাম্পিং স্টেশনে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ, বায়োগ্যাস ও জৈবসার উৎপাদন সম্ভব হবে, যা অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ভাওয়াল জাতীয় উদ্যানের কাছাকাছি সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশন থাকলেও উন্নত প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।

পরিদর্শনকালে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল রনি, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন