সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের হামলা: স্কুলছাত্রকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজপাড়া থানা এলাকায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে কোর্ট একাডেমির নবম শ্রেণির ছাত্র রাফিদ হোসেন রাফির সঙ্গে কয়েকজন কিশোরের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে গত ১৯ মে বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাজপাড়া থানার ফুড অফিস এলাকায় পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া কয়েকজন কিশোর তার পথরোধ করে।

এ সময় তারা দলবদ্ধভাবে ওই শিক্ষার্থীকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার কারণে রাফি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার সময় আশপাশের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় এক ব্যক্তি আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনাটি কাউকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরে ভুক্তভোগীর বাবা রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা রুজু করে, যেখানে মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

এর মধ্যে জহুরুল ইসলাম ওরফে সোহান (১৯) এবং সোহাগ হোসেন (১৯) নামের দুইজনকে শুক্রবার ভোরে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে রাজশাহী মহানগর পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশে দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয় বলে জানানো হয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন