চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক মিলনমেলা, ৩ হাজার শ্রমিকের মাঝে ঈদ উপহার বিতরণ
শুক্রবার, ২২ মে, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শ্রমিক মিলনমেলা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন।
শুক্রবার (২২ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহ্ নেয়ামত উল্লাহ কলেজ মাঠে এই মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি ফরহাদ আহম্মেদ সায়িম ও সাধারণ সম্পাদক সামিউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং ঢাক দক্ষিণ মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মুঃ মজিবুর রহমান ভূঁইয়া এবং সহ-সেক্রেটারি মাওলানা আব্দুর সবুর।
মিলনমেলার অংশ হিসেবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রায় তিন হাজার শ্রমিকের মাঝে পাঞ্জাবি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শ্রমিকদের কল্যাণ ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
১৮৭ বার পড়া হয়েছে