সর্বশেষ

সারাদেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের কারাদণ্ডের পরোয়ানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

শুক্রবার, ২২ মে, ২০২৬ ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসি’র খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রায় ৮৪ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের সদস্যসহ মোট ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি কারাদণ্ডের পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত-১ এর বিচারক (যুগ্ম জেলা জজ) মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, সংশ্লিষ্ট ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখা হয়নি। ডিক্রি জারির পরও অভিযুক্তদের নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি বলে ব্যাংক কর্তৃপক্ষ আদালতকে জানায়। এ অবস্থায় অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দেনা পরিশোধ নিশ্চিত করতে দেওয়ানি কারাদণ্ডের আবেদন করে ব্যাংক।

আদালত শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে ব্যাংকের আবেদন গ্রহণ করে ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।

পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), ওসমান গনি, মো. রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা পারভীন ও আহসানুল আলম।

আদালতের নথিতে তাদের বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউস উল্লেখ করা হয়েছে।

মামলাটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পক্ষে দাখিল করেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দিদারুল আলম মজুমদার। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট রকিবুল আনোয়ার। আদালত দীর্ঘ শুনানি শেষে এ চূড়ান্ত আদেশ দেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন