সর্বশেষ

সারাদেশ

ফুটবলকে জাতীয় পরিচয়ের নতুন প্রতীক করতে চায় বাফুফে

মো: শামীম মিয়া, নরসিংদী
মো: শামীম মিয়া, নরসিংদী

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশকে শুধু দুর্যোগ, দুর্ঘটনা বা গার্মেন্টস শিল্পের দেশ হিসেবে নয়—বরং ফুটবলের মাধ্যমেও বিশ্ববাসী চিনবে। তাঁর মতে, ফুটবলই হতে পারে দেশের নতুন আন্তর্জাতিক পরিচয়ের অন্যতম শক্তিশালী মাধ্যম।

বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার নয়াচর সিরাজনগর উম্মুলকুরা মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে অরফান লাভ ফাউন্ডেশন।

তিনি বলেন, দেশের তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে বাফুফের ব্যাপক পরিকল্পনা রয়েছে। সরকারের শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে চারটি খেলা বাধ্যতামূলক করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে ফুটবলকে অন্যতম প্রধান খেলা হিসেবে রাখা হচ্ছে।

তাবিথ আউয়াল আরও বলেন, “ফুটবল শুধু একটি খেলা নয়, এটি একটি জাতির আবেগ ও পরিচয়ের অংশ। আমরা চাই দেশের শিশুরা ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে যুক্ত হোক এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করুক।”

তিনি উল্লেখ করেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আবেগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস বিশ্ব ফুটবল মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে তিনি জানান, জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। খুব শিগগিরই চুক্তি সম্পন্ন করে ক্যাম্প শুরুর আগেই নতুন কোচ দায়িত্ব গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘমেয়াদে দেশের ফুটবল উন্নয়নে সক্ষম কোচ আনার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়া সিটি ব্যাংকের সহযোগিতায় মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে ফুটবল ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের খেলাধুলা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও মনে করেন, এসব কার্যক্রম প্রত্যন্ত অঞ্চলে ফুটবলের প্রসার ও শিশু-কিশোরদের মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ এবং প্রতিভা বিকাশের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন