ফুটবল
আজ শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবল ও ক্রিকেটের মহারণ
বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটিতে আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ-তরুণীদের প্রাণের উৎসব। ফুটবল ও ক্রিকেটকে কেন্দ্র করে আয়োজিত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ কেবল দুটি খেলার প্রতিযোগিতা নয়, বরং দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক ছাদের নিচে এনে পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও সুস্থ প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরির একটি বড় উদ্যোগ।
উয়েফা নেশন্স লিগ: মানচিনি ফেরার পর ইতালির প্রথম জয়
দ্বিতীয় মেয়াদে ইতালির কোচ হিসেবে ফেরার পর প্রথম জয়ের দেখা পেলেন রবার্তো মানচিনি। উয়েফা নেশন্স লিগে তুরস্ককে ৪–১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ইতালি। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে আজ্জুরিরা।
পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে থাইল্যান্ডের দুর্দান্ত শুরু
ফিফা আসিয়ান কাপে দারুণ জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে থাইল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দলটি।
মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ, ফুটবলে থাকছেন অন্য ভূমিকায়
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের জার্সি তুলে রাখলেও ফুটবল থেকে এখনই দূরে সরে যাচ্ছেন না ৩৯ বছর বয়সী এই তারকা। খেলোয়াড় হিসেবে ইন্টার মায়ামির হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে ক্লাবটির সঙ্গে ভিন্ন ভূমিকায় যুক্ত থাকার সম্ভাবনাও রয়েছে তাঁর।
রিয়ালের ব্র্যান্ড মূল্য ২৪০ কোটি ইউরো, সেরা তিনে আর্সেনাল
মাঠের সাফল্য সব সময় ব্যবসায়িক সাফল্যের নিশ্চয়তা দেয় না। তার বড় উদাহরণ রিয়াল মাদ্রিদ। টানা দুই মৌসুম ঘরোয়া শিরোপাহীন থেকেও স্প্যানিশ ক্লাবটির ব্র্যান্ড মূল্য এক বছরে বেড়েছে ২৫ শতাংশ। আন্তর্জাতিক ব্র্যান্ড মূল্যায়ন সংস্থা ব্র্যান্ড ফাইন্যান্সের ২০২৬ সালের প্রতিবেদনে রিয়াল মাদ্রিদ টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাব ব্র্যান্ড হয়েছে। ক্লাবটির ব্র্যান্ড মূল্য এখন ২৪০ কোটি ইউরো।
বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রোনালদো–জর্জিনা
দীর্ঘ এক দশকের প্রেমের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। মঙ্গলবার পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া এক অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়েছে। অনুষ্ঠানে দম্পতির পাঁচ সন্তানও উপস্থিত ছিল।