সর্বশেষ

স্বাস্থ্য

হামে আক্রান্ত হয়ে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা ৩৯

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ২০ মে, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মৃত দুই শিশুই ৬ মাসের কম বয়সী ছিল। এ নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।

হাসপাতালে মৃত শিশুদের একজনের নাম আলী আজগর, অপরজন মুয়াজ। তাদের মধ্যে একজনের বাড়ি মঠবাড়িয়া এলাকায় এবং অন্যজন পটুয়াখালী জেলার বাসিন্দা।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউল মুনীর জানান, হামের জটিলতা থেকে সৃষ্ট মারাত্মক নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। তাঁর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত শুধু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন রোগী।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন