সর্বশেষ

সারাদেশ

স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ নিশ্চিতে ময়মনসিংহে গোলটেবিল বৈঠক

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ময়মনসিংহে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ওপর বিশেষ জোর দেন। দ্য হাঙ্গার প্রজেক্ট ও বিকশিত নারীর যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ নগরীর একটি স্থানীয় রেস্তোরাঁয় ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব, প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ কোনো অনুগ্রহ নয়, বরং এটি তাঁদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার।

বিকশিত নারী ময়মনসিংহ জেলা শাখার সভাপতি লুৎফুন্নারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের প্রতিষ্ঠান। তাই তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশের জন্য সংরক্ষিত আসনের বাইরে গিয়ে সরাসরি সাধারণ আসনেও নারীদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি।

বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পাশাপাশি নিরাপদ নির্বাচনী পরিবেশ তৈরি এবং রাজনৈতিক দলগুলোর আন্তরিক উদ্যোগের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, জেলা জামায়াতে ইসলামীর আমীর আবদুল করিম এবং কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন। এছাড়া মহানগর মহিলা দলের সভানেত্রী ফরিদা পারভীন ও সাংবাদিক নিয়ামুল কবীর সজলসহ স্থানীয় বিভিন্ন উন্নয়নকর্মী ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন