সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে সুর ও কবিতায় 'বর্ষায় নজরুল' উদযাপন করল আনমনা প্রাঙ্গণ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কাজী নজরুল ইসলামের বর্ষাবিষয়ক গান ও কবিতার মধ্য দিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘আনমনা প্রাঙ্গণ’ নামের সংগঠনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় সংস্কৃতিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নজরুলের দ্রোহ ও প্রেমের মেলবন্ধনে বর্ষার রূপকে ফুটিয়ে তোলাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে শনিবার বিকেল ৫টায় আনমনা প্রাঙ্গণের উদ্যোগে 'গানে ও কথায় বর্ষায় নজরুল' শীর্ষক এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বর্ষার সৌন্দর্যকে নজরুলের গান, কবিতা ও জীবন ভাবনার আলোকে তুলে ধরাই ছিল এ উৎসবের মূল উদ্দেশ্য। পুরো আয়োজনে স্থানীয় সংস্কৃতিকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট মুন্সীগঞ্জের সভাপতি এবং আনমনা প্রাঙ্গণের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন সজল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহের মাহমুদ। নজরুলের বর্ষা বন্দনার নানা দিক নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ, শিশির রহমান, জাহাঙ্গীর আলম ঢালী, মো. জুনায়েদ ও শাহনাজ হীরা।

সাংস্কৃতিক পর্বে আমন্ত্রিত শিল্পীরা নজরুলের মনমুগ্ধকর বর্ষার গান পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশ নেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ, শিশির রহমান, জহিরুল ইসলাম, সালাউদ্দিন বাবুল, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবু, বিউটি আক্তার, ইসরাত জাহান জয়া, শহিদুল ইসলাম মালেক এবং হীরা মনি।

এছাড়া কবি নজরুলের কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করেন আবৃত্তিশিল্পী সুমন শেখ। তোফাজ্জল হোসেন শিহাবের বাঁশির মিষ্টি সুরের সাথে তবলায় সঙ্গত করেন গোবিন্দ চন্দ্র মণ্ডল ও অসিত চক্রবর্তী। সুর আর বাণীর অপূর্ব যুগলবন্দীতে উপস্থিত দর্শক-শ্রোতারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন