সর্বশেষ

জাতীয়

সরকারি বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, অফিস করবেন বঙ্গভবনে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬ জুলাই, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, তিনি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। তবে তাঁর আবাসস্থল হিসেবে ব্যবহার করা হবে জাতীয় সংসদ প্রাঙ্গণে অবস্থিত স্পিকারের সরকারি বাসভবন। ইতোমধ্যে ওই বাসভবনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য তিনি বঙ্গভবনে অফিস করবেন। তবে বসবাস করবেন জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের সরকারি বাসভবনে।

শনিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এর আগে শুক্রবার বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও আশপাশের এলাকায় রাষ্ট্রপতির নিরাপত্তা প্রটোকল অনুযায়ী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।

শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানান, দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি কর্মসূচি শুরু হবে রোববার। সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন। একই সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও দোয়া ও শ্রদ্ধা নিবেদন করবেন।

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অংশ হিসেবে আগামী দিনগুলোতে তাঁর সরকারি কার্যক্রম বঙ্গভবন থেকেই পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন