সারাদেশ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা–এর হাজীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মানবপাচার চক্রের কয়েকজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে নারী সদস্যও রয়েছে বলে জানা গেছে।
গোয়াইনঘাটের হাজীপুর বাজারে মানবপাচার চক্রের সদস্যসহ নারী আটক করেছে বিজিবি
স্টাফ রিপোর্টার, সিলেট
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা–এর হাজীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি মানবপাচার চক্রের কয়েকজন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে নারী সদস্যও রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন