সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের ব্যতিক্রমী সংলাপ সভা

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২০ মে, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলাপাড়া উপজেলায় প্রথমবারের মতো শ্রেষ্ঠ কৃষকদের অংশগ্রহণে কৃষি বিভাগ, স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের উদ্যোগে এক ব্যতিক্রমী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরের হেলিপ্যাড মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার সফল কৃষকেরা অংশ নেন।

সভায় শ্রেষ্ঠ সবজি, বড়ই, গোলগাছ, আম, ড্রাগন ফল, ধান, মুগডাল, ভার্মি কম্পোস্ট ও সৌদি খেজুর চাষে সফল অর্ধশতাধিক কৃষক তাদের অভিজ্ঞতা, সফলতার গল্প এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বাস্তব চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় পরিবেশিত হয় নানা-নাতির গম্ভীরা পরিবেশনা, যেখানে কৃষির গুরুত্ব এবং আধুনিক চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, প্রকল্প কর্মকর্তা মো. মোকছেদুল আলম, প্রেসক্লাব সভাপতি সহকারী অধ্যাপক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন