সর্বশেষ

সারাদেশ

মধুখালীতে চুরি–ডাকাতির আতঙ্কে মানববন্ধন, পুলিশি টহল জোরদারের দাবি

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চর হাটঘাট এলাকায় চুরি ও ডাকাতির ধারাবাহিক ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাত নামলেই চোর ও ডাকাতের ভয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

এ অবস্থায় মঙ্গলবার বিকেলে চর হাটঘাট গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবার ও সাধারণ গ্রামবাসীর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা এলাকায় নিরাপত্তা জোরদার, চুরি–ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিয়মিত পুলিশি টহল বৃদ্ধির দাবি জানান।

স্থানীয়দের দাবি, গত চার মাসে এলাকায় অন্তত ডজনখানেক চুরির ঘটনা এবং দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ অন্তত ১০ থেকে ১২টি গরু চুরি হয়েছে বলে তারা জানান। তবে এসব ঘটনার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রামবাসী রাত জেগে পাহারা দিলেও চুরি-ডাকাতি ঠেকানো সম্ভব হচ্ছে না। সম্প্রতি শাকিদুল, মোকা মোল্লা, দবির হোসেনসহ একাধিক পরিবারের বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। পাশাপাশি ওয়াদুদ মোল্লার বাড়িসহ দুটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, একাধিক ঘটনায় থানায় অভিযোগ করা হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন তারা।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত আব্দুল ওয়াদুদ মোল্লা, মো. দবির হোসেন মোল্লা, হোসেন আলী মোল্লা, মো. মেহেদী হাসান ও মোসা. সামিরা খাতুনসহ স্থানীয়রা বক্তব্য দেন।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন