সর্বশেষ

সারাদেশ

এক দশকে পদার্পণ: দৌলতপুরে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বুধবার, ২০ মে, ২০২৬ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভি–এর এক দশক পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বাংলা টিভির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সঠিক তথ্য তুলে ধরে দেশের মানুষের পাশে থাকার আহ্বান জানান তারা।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার থানার মোড় এলাকার একটি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৌলতপুর উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন দৌলতপুর প্রেসক্লাব–এর নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাটিভির দৌলতপুর প্রতিনিধি আতিয়ার রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠানে গুনিজনদের মধ্যে থেকে বক্তব্য দেন দৌলতপুর মহিলা কলেজ অধ্যাপক রেজাউল করিম, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মামুন রেজা, দৈনিক আমার দেশ পএিকার প্রতিনিধি এম,এ,রাজজাক, এটিএন নিউজের কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, সমকাল প্রতিনিধি আহমেদ রাজু।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোশাররফ হোসেন খান,দৈনিক ইনকিলাব প্রতিনিধি মাহাফুজুল আলম বাবলু, বাংলাদেশের খবর পএ প্রতিনিধি সাইদুর রহমান,, জনকণ্ঠ প্রতিনিধি সাইদুল আনাম,সাংবাদিক সোহানুর রহমান শিপন,কাল বেলা প্রতিনিধি নাজমুল ইসলাম আজকের পএিকা প্রতিনিধি তামিম আদনান এবং আমার সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান।

আলোচনা শেষে বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বাংলা টিভির সাফল্য ও মঙ্গল কামনা করেন।

৩৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন