সর্বশেষ

সারাদেশ

মোংলা নদীতে দুই ট্রলারের সংঘর্ষে শ্রমিকদের নদীতে ছিটকে পড়া, নিখোঁজ ৬–৭ জন

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ থেকে ২০ জন পোশাক শ্রমিক পানিতে ছিটকে পড়ার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৬ থেকে ৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে মোংলা ইপিজেড এলাকায় নদী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ট্রলারে থাকা শ্রমিকদের বরাতে জানা যায়, মোংলা ইপিজেডের কাজ শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন গার্মেন্টস শ্রমিক একটি ট্রলারে করে নদী পার হচ্ছিলেন। ট্রলারটি নদীর মাঝপথে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রলারের সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয় এবং ১৫ থেকে ২০ জন শ্রমিক নদীতে পড়ে যান।

দুর্ঘটনার পর কয়েকজন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্তত ৬ থেকে ৭ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে সহকর্মীরা জানিয়েছেন। তবে নিখোঁজদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড এবং নৌপুলিশের একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রাতের অন্ধকার ও নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।

নিখোঁজরা নদীতে তলিয়ে গেছেন নাকি সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, ট্রলার মাঝিদের অবহেলা ও গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন