সর্বশেষ

সারাদেশ

সুবর্ণচরে পুলিশের বাড়িতে দুঃসাহসিক লুটপাট,খোয়া গেছে স্বর্ণালংকার-নগদসহ লাখ টাকার মালামাল

 আবদুর রহিম, নোয়াখালী
আবদুর রহিম, নোয়াখালী

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুবর্ণচর উপজেলা-এ এক পুলিশ কনস্টেবলের বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল ও কাচ ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ডের শান্তির হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রিফাত হোসেন বাংলাদেশ পুলিশ-এর কুমিল্লা জেলা পুলিশ লাইনে কর্মরত একজন কনস্টেবল। তিনি স্থানীয় আজাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে একটি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। পরে তারা জানালার গ্রিল কেটে এবং থাই গ্লাস খুলে বসতঘরে প্রবেশ করে। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, শাড়ি-কাপড়সহ মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঘটনার সময় বাড়িতে রিফাতের মা ও ছোট বোন অবস্থান করছিলেন। কাচ ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে গেলে রিফাতের মা চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয় বলে পরিবারের অভিযোগ। পরে এলাকাবাসী এগিয়ে এলে লুটেরারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী রিফাত হোসেন জানান, তার বোন বেড়াতে বাড়িতে এসেছিলেন। দুর্বৃত্তরা তার বোনের স্বর্ণালংকারসহ মোট সাড়ে পাঁচ ভরি স্বর্ণ, নগদ টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, প্রথমে ভুক্তভোগী পরিবার লুট হওয়া মালামালের পরিমাণ বেশি দাবি করলেও পরে মামলার এজাহারে বাদী ইমরান হোসেন রাকিব নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল এবং সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার চুরির কথা উল্লেখ করেছেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন