সর্বশেষ

সারাদেশ

শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ফেরারি ও বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেফতার

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ফেরারি আসামিসহ বিভিন্ন মামলার মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, শ্রীনগর থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ একটি বিশেষ দল ১৯-০৫-২০২৬ তারিখে এ অভিযান পরিচালনা করে। অভিযানে থানার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৬টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ৫ জন ফেরারি আসামি, ধর্ষণচেষ্টা মামলার ১ জন আসামি এবং অন্যান্য মামলার ২ জন আসামি।

গ্রেফতারকৃতরা হলেন— উচ্ছাস শেখ (৩৫), জসীম (৩০), সয়ন মন্ডল (৩০), মো. খোকন শেখ (৪০), স্বপন শাহা (৫০), ধর্ষণচেষ্টা মামলার আসামি মো. সমীর শেখ (২০), এবং অন্যান্য মামলার আসামি মো. আমান (৩০) ও মো. আরিফ (৩০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন