সর্বশেষ

জাতীয়

২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে ১১ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ মে, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

পাশাপাশি ২ জন শিশুর মৃত্যুর ক্ষেত্রে হামে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের মৃত্যুর বিষয়টি হামে আক্রান্ত হওয়ার কারণে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ৩ জন করে রয়েছে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি, প্রতিটিতে ২ জন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪ জন। এদের মধ্যে ১ হাজার ১১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১১০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়েছে।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন