সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটা সৈকতে ১৬৩টি অলিভ রিডলি কচ্ছপের বাচ্চা উদ্ধার, সাগরে অবমুক্ত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

বুধবার, ২০ মে, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে বিরল ও আনন্দদায়ক এক পরিবেশগত ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। সৈকতের বালিয়াড়িতে পরিত্যক্ত একটি দোকানের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১৬৩টি নবজাত সামুদ্রিক কচ্ছপ, যা পরে নিরাপদে সমুদ্রমুখী পানিতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার দুপুরে কুয়াকাটার লেম্বুরবন এলাকার সৈকতসংলগ্ন একটি পরিত্যক্ত দোকানের নিচে বালুর গর্ত থেকে কচ্ছপের বাচ্চাগুলো পাওয়া যায়। স্থানীয় ব্যবসায়ী মো. বায়েজিদ প্রথম এগুলো দেখতে পান এবং বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনকে জানান।

পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন ‘উপরা’র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাচ্চাগুলো উদ্ধার করেন। সংগঠনটির সমন্বয়ে বন বিভাগ, উপজেলা প্রশাসন এবং পরিবেশকর্মীদের উপস্থিতিতে কচ্ছপগুলোকে নিরাপদভাবে আন্ধারমানিক নদীর মোহনা ও তিন নদীর সংযোগস্থলের কাছাকাছি সাগরমুখী পানিতে অবমুক্ত করা হয়।

পরিবেশকর্মীরা জানান, এগুলো মূলত অলিভ রিডলি কচ্ছপ প্রজাতির বাচ্চা। ধারণা করা হচ্ছে, কিছুদিন আগে মা কচ্ছপটি সৈকতে ডিম পেড়ে যায় এবং প্রাকৃতিকভাবে ডিম ফুটে বাচ্চাগুলো বের হয়। তবে পরিত্যক্ত দোকানের নিচে আটকে থাকায় তারা স্বাভাবিকভাবে সমুদ্রে যেতে পারছিল না।

স্থানীয় পরিবেশকর্মীরা জানান, কুয়াকাটা সৈকত ও এর আশপাশের এলাকা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অলিভ রিডলি কচ্ছপ সাধারণত নিরিবিলি ও নিরাপদ সৈকতে ডিম পাড়ে। তাই এ ধরনের প্রাণী সংরক্ষণে স্থানীয়দের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বন বিভাগের কর্মকর্তারা বলেন, উদ্ধার করা কচ্ছপের বাচ্চাগুলো নিরাপদে সমুদ্রে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং উপকূলীয় এলাকায় সামুদ্রিক কচ্ছপের প্রজনন ও বিচরণ রক্ষায় নিয়মিত নজরদারি চলছে।

স্থানীয় প্রশাসন ও পরিবেশকর্মীদের দ্রুত পদক্ষেপে বাচ্চাগুলো রক্ষা পাওয়ায় এলাকাজুড়ে প্রশংসা ছড়িয়ে পড়ে।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন