সর্বশেষ

জাতীয়

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”।

এ মেলার মূল লক্ষ্য হলো ভূমিসেবাকে আরও সহজ ও নাগরিকবান্ধব করা। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভূমি-সম্পর্কিত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে এসব সেবা পৌঁছে দেওয়া।

এর আগে সোমবার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে ভূমি ব্যবস্থাপনায় সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হতো। মামলা-মোকদ্দমা, দালালচক্রের দৌরাত্ম্য, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে বিশেষ করে গ্রামের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। লক্ষ্য হলো নাগরিকদের ঘরে বসেই অধিকাংশ ভূমিসেবা পাওয়া নিশ্চিত করা এবং ভূমি অফিসে গিয়ে হয়রানি কমানো। এজন্য অটোমেশন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

১৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন