রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট: মাসের সেরা ৫ ব্যবসায়িকে সম্মাননা
শনিবার, ১৬ মে, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
২০২৬ – রিমার্ক এলএলসি ইউএসএ-এর এফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড আয়োজিত “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট” এ মাসের সেরা পারফরম্যান্সের জন্য দেশসেরা ৫ ডিস্ট্রিবিউটরকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।
এপ্রিল মাসের সেরা ডিস্ট্রিবিউটর হিসেবে সম্মানিত হয়েছেন:
মো. নুরুল ইসলাম (এ এস এন্টারপ্রাইজ, চট্টগ্রাম, মুরাদপুর)
মোহাম্মদ আলাউদ্দিন (মাইজদি রোড, নোয়াখালী)
নজরুল ইসলাম (লিয়াকত আলী এন্টারপ্রাইজ, কুমিল্লা, দাউদকান্দি)
আশিকুর রহমান (এমকে ট্রেডার্স, ফেনী)
মো. উজ্জ্বল হোসাইন (এমএস নাহিয়ান ট্রেডার্স, রাজশাহী)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাবনম ফারিয়া সহ উর্ধ্বতন কর্মকর্তারা। বিজয়ীদের হাতে কোম্পানির পক্ষ থেকে আধুনিক এসি ও টেলিভিশন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
নাজমুল আলম বলেন, “রিমার্ক কেবল ব্যবসা সম্প্রসারণেই নয়, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে সকল পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করছে। আমাদের কিছু পণ্য ইতিমধ্যে দেশের বাজারে শীর্ষে রয়েছে, এবং ভবিষ্যতেও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
পুরস্কারপ্রাপ্ত ব্যবসায়ীরা রিমার্কের স্বীকৃতি এবং উৎসাহজনক মনোভাবের প্রশংসা করেছেন। মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “এ ধরনের সম্মাননা ব্যবসায়িক প্রেরণা যোগায়।” আশিকুর রহমান ও মো. উজ্জ্বল হোসাইনও রিমার্কের গুণগত মান ও বাজারে সাফল্যের প্রশংসা করেন।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাবনম ফারিয়া বলেন, “রিমার্ক এমন প্রতিষ্ঠান যা পরিবারের প্রতিটি সদস্যের আস্থা অর্জন করেছে। সুনাম, গুণমান ও গ্রাহক আস্থা বজায় রেখে রিমার্ক ভবিষ্যতেও এগিয়ে যাবে।”
ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান যোগ করেন, “ডিস্ট্রিবিউটরদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলে রিমার্ক দেশের বাজারে গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছে। ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
রিমার্ক বিশ্বের মানসম্পন্ন হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বেবি কেয়ার ও কালার কসমেটিকস পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বাংলাদেশে নিজস্ব আধুনিক ফ্যাক্টরি ও প্রযুক্তি ব্যবহার করে ১,১৩০ ধরনের পণ্য উৎপাদন করছে এবং আন্তর্জাতিক বাজারেও সফলভাবে সরবরাহ করছে।
১২৪ বার পড়া হয়েছে