সর্বশেষ

সারাদেশ

বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে পাবনায় সংবর্ধনা

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ১৬ মে, ২০২৬ ৯:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি ও পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে এ সংবর্ধনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগাসহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ৫ মে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পরে গত ১০ মে তিনি রাজশাহীতে অবস্থিত বিএমডিএ কার্যালয়ে যোগদান করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন