সর্বশেষ

শিক্ষা

কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য এ কে এম মতিনুর রহমান

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০(১) অনুযায়ী চার বছরের মেয়াদে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

যোগাযোগের সময় মতিনুর রহমান বলেন, “আমি এই মুহূর্তে মিনিস্ট্রিতে আছি। যোগদান করছি, পরে বিস্তারিত কথা বলব।”

অধ্যাপক এ কে এম মতিনুর রহমান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কার্যনির্বাহী সদস্য এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এর আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং ৩৪টি দেশি-বিদেশি জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন