সর্বশেষ

সারাদেশ

তেঁতুলিয়ায় সাপের কামড়ে নারীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকার অভিযোগ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপের কামড়ে সালেহা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দর্জিপাড়া এলাকার বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে গরু বাঁধতে গেলে সালেহার পায়ে সাপে কামড় দেয়। পরে আহত অবস্থায় তিনি বাড়িতে ফিরে আসেন। এ সময় সাপটিকেও তিনি ছড়ায় ফেলে দেন বলে জানান স্থানীয়রা।

নিহতের প্রতিবেশী অন্তর বলেন, সাপে কামড় দেওয়ার পর পরিবারের সদস্যরা কাপড় দিয়ে সালেহার পা বেঁধে দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।

পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকার অভিযোগ করেছেন নিহতের জামাতা নাজমুল। তিনি বলেন, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় রোগীকে পঞ্চগড়ে নিতে সময় লেগে যায়। এতে তার অবস্থার অবনতি ঘটে। সময়মতো চিকিৎসা ও অ্যান্টিভেনম পেলে সালেহাকে বাঁচানো সম্ভব হতে পারত বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার সময় সালেহার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

২০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন