সর্বশেষ

জাতীয়

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকার।

ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন শুরু হয়ে ১৩ জুলাই শেষ হবে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দেওয়া এবং সেশন জটিলতা এড়ানোর লক্ষ্যেই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

এর আগে ডিসেম্বর মাসে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্টদের আপত্তির কারণে তা পরিবর্তন করা হয় এবং নতুন সূচি নির্ধারণ করা হয়।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল প্রকাশের লক্ষ্যে শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন