সর্বশেষ

সারাদেশ

এসএমপির বিশেষ অভিযানে ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা জব্দ, আটক ২

রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)
রাজু বিশ্বাস দুর্জয়, সিলেট (গোয়াইনঘাট)

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পোস্তদানা ও একটি নোহা গাড়িসহ দুইজনকে আটক করেছে।

বুধবার (১৩ মে ২০২৬) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানাধীন কুমারপাড়া এলাকার হেলথ ফার্স্ট মেডিকেল সেন্টারের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো চ-১৩-৭৮২৭) তল্লাশি করে ৩টি বস্তায় রাখা মোট ১৪৭ কেজি ভারতীয় পোস্তদানা জব্দ করা হয়। জব্দকৃত পোস্তদানার আনুমানিক মূল্য ২ লাখ ৯৪ হাজার টাকা।

আটককৃতরা হলেন— আবু ইমরান মাহিন (২১), গ্রামের বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট থানার বনিগ্রাম এবং হাবিবুর রহমান (২৪), সিলেট জেলার জৈন্তাপুর থানার চিকনাগুল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৯, তারিখ ১৪/০৫/২০২৬ খ্রিষ্টাব্দ রুজু করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974 এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় দায়ের করা হয়েছে।

পরে আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন