সর্বশেষ

সারাদেশ

স্ত্রীর ঘুম ভাঙায় দুই ভাইয়ের সংঘর্ষ, ছোট ভাই নিহত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্ত্রীর ঘুমের ব্যাঘাতের কারণে দুই ভাইয়ের মধ্যে তর্কের জেরে ছোট ভাই ফয়সালকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাই মোরর্শেদ (৪০)-এর বিরুদ্ধে। পুলিশ তাকে আটক করেছে।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে। নিহত ফয়সাল স্থানীয় মৃত রাজামিয়ার ছেলে। অভিযুক্ত মোরর্শেদ তার বড় ভাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, মোরর্শেদের স্ত্রী স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। বুধবার (১৩ মে) রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি ফিরেন এবং ঘুমাতে যান। এসময় বাইরে খেলা করা শিশুদের হই-হুল্লোড়ার কারণে স্ত্রীর ঘুম ভাঙায় মোরর্শেদ তাদের বকাঝকা করেন। ছোট ভাই ফয়সাল বকাঝকা না করার জন্য বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়।

পরিস্থিতি সাময়িক শান্ত হলেও দুপুর দেড়টার দিকে তারা পুনরায় বাড়িতে ফিরে গিয়ে আবার বিবাদে লিপ্ত হন। একপর্যায়ে মোরর্শেদ ঘর থেকে একটি দা নিয়ে ফয়সালকে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সুয়াগাজী বাজার এলাকা থেকে মোরর্শেদকে আটক করা হয়েছে।

পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। ভাইকে ভাই হত্যার এমন ঘটনা আমার ইউনিয়নে প্রথম।”

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা দায়ের হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন