সর্বশেষ

সারাদেশ

পাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (ফাইন্যান্স) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।

বৃহস্পতিবার (১৪ মে) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. শামীম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এসএআরডি)-এর মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার হিসেবেও দায়িত্বে রয়েছেন।

ব্যক্তিগত জীবনে অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম ১৯৭৬ সালের ১৫ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মনিমুল হক এবং মা মোছা. সামসুন্নাহার বেগম।

তার স্ত্রী মোছা. সারমিন ফেরদৌস। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান সাদাত শাহরিয়ার।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন