সর্বশেষ

সারাদেশ

ভালুকায় পিএমকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে ৫শ' রোগীর সেবা

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

শুক্রবার, ১৫ মে, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী সিডস্টোর বাজার এলাকায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) কর্তৃক আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দিনব্যাপী সিডস্টোর শাখা অফিস প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে প্রেসক্রিপশন, প্রয়োজনীয় ওষুধ, চক্ষুরোগীদের পাওয়ারের চশমা, চোখের ড্রপসহ অন্যান্য ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পল্লী মঙ্গল কর্মসূচী)-এর সহকারী প্রোগ্রাম ম্যানেজার রামচন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন সিডস্টোর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিডস্টোর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্যসচেতনতা, চক্ষু চিকিৎসা এবং গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. মিনহাজুল ইসলাম, ডা. চন্দ্রন দেব বর্মন, ডা. জাহাঙ্গীর আলম এবং মো. শহিদুল ইসলাম।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন