সর্বশেষ

জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়। পাশাপাশি ঢাকায় আরও একজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৩৬৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি এ সময়ে মোট ৭ হাজার ৩০৫ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করা হয়েছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন