সর্বশেষ

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অধ্যাপক ড. শরীফুল করীম ১৯৭১ সালে কুমিল্লা নগরের ধর্মসাগরপাড়ে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষা জীবন মেধার ছাপ রেখেছে; চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM) থেকে ‘পোস্ট-কলোনিয়াল লিটারেচার’-এ পিএইচডি লাভ করেন।

শিক্ষকতার মাধ্যমে অধ্যাপক শরীফুল করীম দীর্ঘদিন আনন্দমোহন কলেজে কর্মরত ছিলেন। ২০০৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং একই সঙ্গে ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় প্রধান, কলা অনুষদের ডিন, হল প্রভোস্ট, সিন্ডিকেট সদস্য ও ভর্তি কমিটির অনুষদ প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন ইউট্যাব-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। গবেষণার ক্ষেত্রেও দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে গুরুত্বপূর্ণ প্রকাশনা রয়েছে।

উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. শরীফুল করীম বলেন, “আমাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ইউট্যাবসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সরকার যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করাই আমার কর্তব্য।”

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন