সর্বশেষ

জাতীয়

মহাখালীর ওয়্যারলেস গেইট এলাকায় নকশা উপেক্ষার বহুতল ভবন নির্মাণ,  ঝুঁকিতে জননিরাপত্তা 

স্টাফ রিপোর্টার, ঢাকা
স্টাফ রিপোর্টার, ঢাকা

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মহাখালীয়ের ওয়্যারলেস গেইট এলাকার ৫/সি নম্বর সড়কে একটি নির্মাণাধীন বহুতল ভবন জননিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযোগ উঠেছে, জ-১৫২ নম্বর হোল্ডিংয়ে লতিফ হোসেনের মালিকানাধীন ভবনটি রাজউকের অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে নির্মাণ করা হচ্ছে।

সরাসরি পরিদর্শনে দেখা গেছে, ভবন নির্মাণে নির্ধারিত সেটব্যাক রাখা হয়নি এবং রাস্তার সীমানার খুব কাছে দেয়াল তোলা হয়েছে, যা চলাচলের পথ সংকুচিত করেছে। এছাড়া ভবনটি এখনও অর্ধনির্মিত অবস্থায় বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে, যা আবাসিক এলাকার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, ভবনে কোনো নিরাপত্তা বেষ্টনী নেই এবং নির্মাণসামগ্রী প্রায়ই রাস্তার ওপর পড়ে যাওয়া ঘটছে। বৃষ্টির পানি ও ট্যাংকের অতিরিক্ত পানি সরাসরি রাস্তায় পড়ছে এবং ময়লা-আবর্জনা ফেলার ফলে পরিবেশ নোংরা ও মশার উৎপাত বেড়েছে।

ভবনের মালিক লতিফ হোসেন দাবি করেছেন, তিনি নিয়ম মেনে কাজ করছেন, কিন্তু অনুমোদিত নকশা দেখানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অনিয়মের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ ও নগর বিশেষজ্ঞ ড. এম. আমানুল্লাহ বলেছেন, নিরাপত্তা বেষ্টনী ছাড়া নির্মাণ, অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বর্জ্য ফেলার বিষয়গুলো দণ্ডনীয় অপরাধ এবং নগর জীবনের জন্য হুমকি।

এলাকাবাসী দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবৈধ নির্মাণ বন্ধ করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন