সর্বশেষ

সারাদেশ

ঝিনাইদহে যুবতীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ১৩ মে, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে খুশি খাতুন (১৯) নামে এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি পাগলাকানাই মোড়ের আন্তরিক হোটেল (সাবুর হোটেল)-এ কর্মরত ছিলেন।

ভাড়া বাসার মালিক বেবি খাতুন জানান, প্রায় এক সপ্তাহ আগে খুশি তার বাসা ভাড়া নেন। খুশির সঙ্গে থাকা সোহাগ হোসেন নামের এক রিকশাচালক নিজেকে তার স্বামী বলে পরিচয় দেন। মঙ্গলবার রাত ১০টার দিকে খুশি হোটেলে কাজ শেষে স্বামীর সঙ্গে বাসায় ফেরেন।

বুধবার সকাল গড়িয়ে গেলেও খুশি ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা গিয়ে দেখতে পান, ঘরের সামনের দরজায় বাইরে থেকে ছিটকিনি লাগানো এবং পেছনের দরজা খোলা। দরজা খুলে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর খুশির মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে খুশিকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার স্বামী সোহাগ হোসেন পলাতক রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন