সর্বশেষ

ঝিনাইদহ

নির্বিঘ্নে ধর্ম পালন করবেন, কেউ বাধা দেবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশের সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সমাজ থেকে অপশক্তি দূর করার সংগ্রামে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
কালীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ অধ্যাপক চিন্ময় বাড়ৈয়ের বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত থাকা ও প্রশাসনিক কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পরীক্ষার কার্যক্রম চলাকালে তিনি দায়িত্ব অন্যের কাছে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে চলে যান।

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে স্টপলিস্টে থাকা এক ব্যক্তি আটক

ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আসা স্টপলিস্টভুক্ত এক পাসপোর্টধারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে খুলুমবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

প্রবাসী স্বামীর ঘর ছেড়ে চলে যাওয়ার অভিযোগ, স্বর্ণালংকার ফেরত না পাওয়ার দাবি

ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীর দেওয়া স্বর্ণালংকার নিয়ে অন্যত্র চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী স্বামীর পরিবার স্বর্ণালংকার ফেরত না পাওয়ার দাবি করেছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।

চার বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় আবু তাহেরের মৃত্যুদণ্ড

ঝিনাইদহের কালীগঞ্জে চার বছর বয়সী শিশুকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার ঘটনায় আবু তাহের নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।