সর্বশেষ

স্বাস্থ্য

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ১২

স্টাফ রিপোর্টার, কুষ্টয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টয়া

সোমবার, ১১ মে, ২০২৬ ২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) রাত ৮টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মৃত শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ক্যান্সারে আক্রান্ত শেফাকে রোববার বিকাল ৪টার দিকে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর থেকেই শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। এছাড়া সে আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিল।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, কুষ্টিয়া জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এতে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন