সর্বশেষ

স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার বিস্তার অব্যাহত, একদিনেই হাসপাতালে ভর্তি ৭৬ জন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৬ মে, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ ক্রমেই উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। এছাড়া শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুরে ১০ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৩ জন রোগী ভর্তি রয়েছেন।

জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে থেকে ভর্তি থাকা ৪৬ জন রোগীর সঙ্গে নতুন ৫৫ জন যোগ হওয়ায় বর্তমানে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৯ জন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির সংকটকে ডায়রিয়ার বিস্তারের অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষকে নিরাপদ পানি পান, খাবার ভালোভাবে ঢেকে রাখা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন