সর্বশেষ

রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের কুরআন দিবস উপলক্ষে গণজমায়েত

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণজমায়েত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে শহরের পৌরপার্ক বড় ইন্দারা মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজিত এ গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, নূরুল ইসলাম বুলবুল ও অধ্যাপক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গণজমায়েতে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব।

বক্তারা তাদের বক্তব্যে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পবিত্র কুরআনের শিক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তরুণ সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে কুরআনের আদর্শ অনুসরণের বিকল্প নেই।

আয়োজকদের দাবি, সমাজে কুরআনের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন