সর্বশেষ

জাতীয়

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১১ মে, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ৬টি শিশু মারা গেছে। তবে মৃত শিশুদের মধ্যে কারও শরীরে হাম শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে সারা দেশে নতুন করে আরও ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। উপসর্গে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩ জন, চট্টগ্রামে ২ জন এবং ময়মনসিংহে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৩৫০ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৬৫ শিশু। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৪১৫ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে ৫০ হাজার ৫০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৩৫ হাজার ৯৮০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৩১ হাজার ৯৯২ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

এ ছাড়া একই সময়ে ৬ হাজার ৯৩৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন