সর্বশেষ

সারাদেশ

উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর: বিশ্বনাথে হুমায়ুন কবির

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের বিশ্বনাথ উপজেলা-এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন এবং বিভিন্ন এলাকায় রাস্তা, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল এলাকায় সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ২০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলছুম রুবি।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাসিয়া নদীর সীমানা নির্ধারণ ও খনন প্রকল্প নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় তহবিলও রয়েছে। পানি কমে গেলে খননকাজ শুরু করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাতের ঢাকাস্থ দূতাবাস ও বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

১৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন