সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ফারিয়া প্রতিনিধিদের মানববন্ধন: ‘দালাল’ আখ্যা দিয়ে হেনস্থার প্রতিবাদ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে হাসপাতাল থেকে আটক ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির শত শত প্রতিনিধি অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, উচ্চশিক্ষা শেষে সম্মানজনক পেশা হিসেবে তারা ওষুধ কোম্পানির প্রতিনিধিত্ব করছেন। অথচ তাদের অযথা ‘দালাল’ বলে হেয় করা হচ্ছে এবং হাসপাতাল থেকে ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তারা আরও অভিযোগ করেন, কর্মঘণ্টা নির্ধারণ না থাকা, যথাযথ ছুটি না পাওয়া এবং ন্যায্য শ্রম অধিকার থেকে বঞ্চিত হওয়া তাদের দীর্ঘদিনের সমস্যা। পাশাপাশি সামান্য কারণেই চাকরিচ্যুত করার ঘটনাও ঘটছে বলে তারা অভিযোগ করেন এবং এসব অনিয়ম বন্ধের দাবি জানান।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন